শিষ্যের কন্যাকে গান শেখানোর কথা বলে ফুঁসলিয়ে অনৈতিক সম্পর্ক করার অভিযোগে আটক পীর এখন শ্রীঘরে। অভিযোগে প্রকাশ, উপজেলার নয়াবাড়ী-রানীনগর গ্রামের পীর শামসুল হক (৪৫) গত ৪ মে শনিবার তার শিষ্য লাবলু মিয়ার কন্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে গানের কথা বলে ফুঁসলিয়ে নিয়ে নিরুদ্দেশ হয়। খোঁজাখুঁজির পর লাবলু পীর বাড়িতে তার কন্যার সন্ধান পায়। কিন্তু পীর শামসুল হক তাকে পিতার নিকট না দেয়ায় শিষ্য লাবলু পুলিশের আশ্রয় নেয়। পুলিশ ঐ পীরকে গ্রেফতার করে মেয়েটিকে উদ্ধার করে ।
