ঠাকুরগাঁওয়ে ধর্মঘট অব্যাহত

আপডেট : ১৬ জুন ২০১৩, ২০:৫৭
জেলা শহরের খোয়াজা গিনি হাউজ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। ৩ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন তারা। উল্লেখ্য, গত ২২ মে রাত সাড়ে নয়টার দিকে ডাকাতরা শহরের খোয়াজা গিনি হাউস থেকে প্রায় ৩শ’ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।