সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ জুন ২০১৩, ২০:৫৮
কুমারখালিতে কৃষি প্রযুক্তি মেলা শুরু কুমারখালি সংবাদদাতা \ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি ক্ষেত্রে ব্যবহূত বহুমাত্রিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতার লক্ষ্যে মুজিবনগর সমন্বিত প্রকল্পের আওতায় কুষ্টিয়ার কুমারখালি কৃষি অফিসের উদ্যোগে রবিবার হতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ। উপস্থিত ছিলেন, কুমারখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল কবির প্রমুখ। ধামইরহাটে অবসরপ্রাপ্ত ও নবীন শিক্ষকদের সংবর্ধনা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ ধামইরহাট উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া ও সদ্য নিয়োগপ্রাপ্ত নবীনসহ প্রায় ৪শ’ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনূর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তসলিমা খাতুন, ধামইরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। ডোমারে দুর্ঘটনায় নিহত এক, আহত এক ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়কের ট্রাকটর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়। শনিবার ডোমার থেকে ইট ও সিমেন্ট বোঝাই একটি ট্রাকটর চিলাহাটি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের হিরম্বের পুত্র লিটন (২৬) মোটরসাইকেলযোগে ডোমার যাওয়ার পথে হলহলিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক লিটন (২৬) ঘটনাস্থলেই মারা যায় অপর আরোহী প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে পরেশ (২২) গুরুত্বর আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিনাজপুরে পাঁপড় রপ্তানির উপর আলোচনা স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে “পাঁপড়ের রপ্তানি উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যত্ পরিকল্পনা” শীর্ষক ৫ দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) শুভাশীষ বসু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। সদরপুরে পুষ্টি ইউনিট স্থাপনে প্রশিক্ষণ সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতাধীন পুষ্টি ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ পর্যায়ের সকল কর্মীদের নিয়ে পুষ্টি বিষয়ে ৩দিনব্যাপী মোট ৫টি ব্যাচে ১৩৫জন কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজুল হক তালুকদার। চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চট্টগ্রাম অফিস \ মুনিরীয়া যুব তবলীগ কমিটি চট্টগ্রাম মহানগর সম্মিলিত শিক্ষাঙ্গন শাখার উদ্যোগে এশায়াত সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম মহানগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর অধ্যক্ষ আল্ল¬ামা সৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মুহাম্মদ রাশেদ। নাঙ্গলকোটে প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে উপকরণ বিতরণ নাঙ্গলকোট কুমিল্লা সংবাদদাতা \ মানব কল্যাণ সংস্থা মাক্স কুমিল্লার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নাঙ্গলকোট উপজেলা মানব কল্যাণ সংস্থা অফিস কার্যালয়ে গত শনিবার প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা গরীব মহিলাদের মাঝে সহায়ক উপকরণ চিকিত্সা সহায়তা, ছাগল ও স্ল্যাব রিং বিতরণ করা হয়েছে। মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র সামছুউদ্দিন কালু, বক্তব্য রাখেন জামানর্স ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনিরুজ্জামান, সমাজসেবক আবুল কাশেম। ভালুকায় শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী ওরিয়ন নীট টেক্সটাইল মিলের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শনিবার ওই মিলে বিক্ষোভ শুরু করলে, মালিক পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা বিক্ষোব্ধ শ্রমিকদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। এতে ওই মিলে কর্মরত কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আসে। স্বরূপকাঠিতে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের সাজা স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ স্বরূপকাঠিতে শীর্ষ গাঁজা ব্যবসায়ী রফিককে (৩২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঐ দণ্ডাদেশ দেন। শনিবার উপজেলার লক্ষ্মণকাঠির কালির মোড় থেকে পুলিশের মাদক বিরোধী বিশেষ টিম রফিককে গ্রেফতার করে ঐ আদালতের সামনে হাজির করলে আদালত রফিককে ৬ মাসের কারদণ্ড দেন। কটিয়াদী আচমিতা ইউপির বাজেট ঘোষণা কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আবু হানিফার সভাপতিত্বে ইউপি সচিব অনুরঞ্জন রায় ১ কোটি ৪ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য প্রফেসর ডা. এম.এ মান্নান। আদমদীঘিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ স্বাক্ষরিত এক পত্রে পূর্বের কমিটি বিলুপ্ত করে এবিএম রাসেলকে সভাপতি ও মাহফুজুর রহমান মাহফুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নয়া কমিটি ঘোষণা করেন। গোলাম বারী উচ্চ বিদ্যালয় লোহাগাড়ায় শ্রেষ্ঠ লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ লোহাগাড়া উপজেলা পরিষদ ২০১৩ সালের জন্য উপজেলা সদরস্থ দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়কে উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত করেছে। গত ৩ জুন অনুষ্ঠিত শিক্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান-এর কাছ থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর আহমদ। সদরপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের হাসপাতাল সড়কে গতকাল রবিবার মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আ. ছত্তার ফকির। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান। বেলকুচিতে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামের ক্ষিদ্রমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বেলকুচি নিটওয়্যার লিমিটেড, বেলকুচি নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ও ডিআর টেক্সটাইলের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব আতাউর রহমান রতন। রবিবার এই বিদ্যালয়ের সারা বছরের জন্য সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রূপগঞ্জে চাঁদাবাজি নির্মূলে শোভাযাত্রা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মাদক, সন্ত্রাসী, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও চাঁদাবাজি নিমূর্েলর প্রত্যয় নিয়ে গতকাল রবিবার তারাবো পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী শোভাযাত্রা বের করেন। তারাবো পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করায় এ শোভাযাত্রা বের করা হয়। গোড়াই ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মোঃ আব্দুল মজিদ মল্লিক(৫০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল শনিবার টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা আব্দুল মজিদ মল্লিককে এই দায়িত্ব পালনের জন্য লিখিত চিঠি দিয়েছেন বলে জানা গেছে। কিশোরগঞ্জে পারিবারিক সহিংসতা রোধে কর্মশালা কিশোরগঞ্জ প্রতিনিধি \ জেলা লিগ্যাল এইড কমিটি ও পপি’র পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের যৌথ উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার জেলা জজ আদালত সম্মেলন কক্ষে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ। বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামসউদ্দীন খালেদ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিতালি জাহান, পপি’র প্রকল্প সমন্বয়কারী সাইফুল কুদ্দুস প্রমুখ। পরে মুক্ত আলোচনা পর্ব ও কতিপয় সুপারিশমালা গৃহীত হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ আইনজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।