জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ আজ

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:১১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল আজ সোমবার রাত ৮টায় প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) এবং (www.nubd.info) এ ফলাফল জানা যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে। প্রসঙ্গত, ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তত্ত্বীয় পরীক্ষা গত বছরের ৬ ডিসেম্বর শুরু হয়। শেষ হয় গত ১১ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৩০ মার্চ। সারাদেশে মোট এক হাজার ৫৫১টি কলেজের চার লাখ ৭১ হাজার ৪৫২ জন পরীক্ষার্থী ৬৪০টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।