সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। ১২টিতে পুনর্নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলররা। একটিতে দু’প্রার্থী সমান ভোট পাওয়ায় কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। নতুন মুখ হিসেবে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী, ৩নং ওয়ার্ডে এসএম আবজাদ হোসেন আমজাদ, ৭নং ওয়ার্ডে নজিবুর রহমান নীরু, ৮নং ওয়ার্ডে ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ১১নং ওয়ার্ডে রকিবুল ইসলাম ঝলক, ১৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ডে ছয়ফুল আলম বাকের, ১৭নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন সজীব, ২১নং ওয়ার্ডে আবদুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ডে সৈয়দ মিসবাহ, ২৩নং ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪নং ওয়ার্ডে সোহেল আহমদ রিপন, ২৫নং ওয়ার্ডে তাকবির ইসলাম পিন্টু এবং ২৬নং ওয়ার্ডে তৌফিক বকস লিপন।
কাউন্সিলর পদে যারা পুনর্নির্বাচিত হয়েছেন তারা হলেন- ২নং ওয়ার্ডে রাজিক মিয়া, ৪নং ওয়ার্ডে রেজাউল হাসান কয়েস লোদী, ৫নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ডে ফরহাদ চৌধুরী শামীম, ৯নং ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০নং ওয়ার্ডে অ্যাডভোকেট সালেহ আহমদ, ১২নং ওয়ার্ডে সিকন্দর আলী, ১৩নং ওয়ার্ডে সান্তনু দত্ত সন্তু, ১৮নং ওয়ার্ডে এবিএম জিল্ল¬ুর রহমান উজ্জল, ১৯নং ওয়ার্ডে দিনার খান হাসু, ২০নং ওয়ার্ডে আজাদুর রহমান আজাদ ও ২৭নং ওয়ার্ডে আবদুল জলিল নজরুল। এছাড়া ১৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামাল আহমদ ও নতুন প্রার্থী আবদুল মুহিত জাবেদ সমানসংখ্যক ভোট পেয়েছেন। উভয় প্রার্থীই পেয়েছেন ১৬৭৭ ভোট।
সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর নির্বাচিত
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে যেসব নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন- সংরক্ষিত-১নং ওয়ার্ডে কুহিনুর ইয়াসমিন ঝর্ণা , সংরক্ষিত ২নং ওয়ার্ডে জাহানারা খানম মিলন, সংরক্ষিত-৩নং ওয়ার্ডের জেবুন্নাহার শিরিন, সংরক্ষিত-৪নং ওয়ার্ডে আমেনা বেগম রুমি, সংরক্ষিত- ৫নং ওয়ার্ডে শাহানা বেগম শানু, সংরক্ষিত ৬নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহানারা বেগম, সংরক্ষিত ৭নং ওয়ার্ডে শামীমা স্বাধীন, সংরক্ষিত ৮নং ওয়ার্ডে সালেহা কবীর শেপী ও সংরক্ষিত ৯নং ওয়ার্ডে অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
