কথাশিল্পী আতা সরকারের জন্মদিন ১৭ জুন। সত্তর দশকের এ লেখক প্রতিবাদী ও ব্যতিক্রমধর্মী গল্প ও উপন্যাসের জন্য সুধী মহলে আলোচিত। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ হলো: সোনাই সরদারের ঢাকা অভিযান, বালিকা বিষয়ক পাপ, চারদিক বৃষ্টি, তিতুর লেঠেল, আপন লড়াই, বিপজ্জনক খেলা সম্পর্কে রিপোর্ট, নিষিদ্ধ রাজনীতির গল্প, ব্রেকহীন বাস চলছে চলছে, রে স্বপ্ন রে দুর্বৃত্ত, উপন্যাস সমগ্র, আতা সরকারের গল্প, নির্বাচিত গল্প, সামরিক শাসন বিরোধী গল্প, সাহসী মানুষের গল্প ইত্যাদি। তিনি শিশু সাহিত্যেও অবদান রেখেছেন। তাঁর জনপ্রিয় জার্নালগ্রন্থ হলো: সকলি নাটক ভেল ও হলদে কাগজের ফ্যাক্টরি। আয়ুবী কালাকানুনে ষাটের দশকে তাঁর সম্পাদিত ম্যাগাজিন ‘প্রভা’ নিষিদ্ধ হয়।—প্রেস বিজ্ঞপ্তি
