চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় ট্রাফিক সার্জন আহত

আপডেট : ১৬ জুন ২০১৩, ২৩:০২
চট্টগ্রামে কাজির দেউড়ি এলাকায় গতকাল রবিবার বেপরোয়াভাবে চালিত গাড়ির ধাক্কায় সাইফুর রহমান নামে এক ট্রাফিক সার্জন গুরুতর আহত হয়েছেন। পরে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। জানা যায়, কাজির দেউড়ি শিশু পার্কের সামনে ট্রাফিক সার্জন সাইফুর দায়িত্ব পালন করছিলেন। এ সময় ট্রাফিক আইন অমান্য করে চালানোর দায়ে একটি প্রাইভেট কার আটক করা হয়। পরে কারের মালিক ক্ষিপ্ত হয়ে চলে যায়। কিছুক্ষণ পর সে কয়েকজন লোকসহ অন্য একটি গাড়ি নিয়ে এসে সার্জন সাইফুরকে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায় বলে অভিযোগ করেন অপর ট্রাফিক সার্জন তোফায়েল। এতে সাইফুরের মাথা ফেটে যায়। পরে তাকে মেহেদীবাগ এলাকায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আটক করা কারটি ট্রাফিক পুলিশের সদর কার্যালয়ে রাখা হয়েছে।