জাতীয় কোনো উত্সব কিংবা নিজের দেশের খেলা দেখার সময় আমরা অনেকেই আমাদের দেশাত্মবোধ প্রকাশের জন্য হাতে পতাকা নিয়ে নাড়তে থাকি। তবে ২০১০ সালের ৫ সেপ্টেম্বর স্পেনের ভ্যালাদোলিদ শহরের প¬াজা জোরিলাতে যারা স্পেনের পতাকা হাতে হাজির হয়েছিলেন, তারা নতুন একটি গিনেজ রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই সমবেত হয়েছিলেন। আর এই রেকর্ডটি হলো একসাথে সবচেয়ে বেশি মানুষের পতাকা নাড়ানোর রেকর্ড। মূলত ভ্যালাদোলিদের দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে স্বীকৃত উত্সব সপ্তাহের নানা আয়োজনের অংশ হিসেবেই সেদিন স্পেনের পতাকা ওড়ান প্রায় ৩৫,০০০ স্বেচ্ছাসেবক। আর এরই মাধ্যমে ভেঙে যায় ইতোপূর্বে ৫,২৬৮ জনের একসাথে পতাকা নাড়ানোর পূর্বোক্ত গিনেজ রেকর্ডটি।
