উত্তর কোরিয়ার শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সাড়া নেই

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:১১
কোরীয় উপদ্বীপে ‘আঞ্চলিক শান্তি’ প্রতিষ্ঠা সংক্রান্ত উত্তর কোরিয়ার প্রস্তাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। নীরব ভূমিকা পালন করছে দেশ দুইটি। গত রবিবার ওয়াশিংটনে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্র এই নীরব অবস্থান নেয়। তবে কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতি আলোচনার আহ্বান জানায় দেশটি। যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র জানায়, কথা নয় কাজের মাধ্যমে উত্তর কোরিয়াকে বিবেচনা করা হবে। গত সপ্তাহে পিয়ংইয়ং ও সিউলের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। পরে আলোচনায় কারা প্রতিনিধিত্ব করবেন এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় তা ভেস্তে যায়।