শনিবার হংকংয়ে কয়েকশ’ অধিকার আইনজীবী ও রাজনৈতিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের সুরক্ষার দাবিতে সমাবেশ করেছেন। যিনি ইন্টারনেট ও ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার বিষয়টি ফাঁস করে দিয়েছেন। হংকংয়েরই কোথাও স্নোডেন লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। জনতা মার্কিন কনস্যুলেটের বাইরে সমাবেশ করে চীন এবং হংকং-এর উদ্দেশে গোয়েন্দা কর্মসূচির অভিযোগের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। “ওবামাকে গ্রেফতার করো, স্নোডেনকে ছেড়ে দাও” স্লোগানও দিচ্ছিলেন তারা। “স্নোডেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা, স্বাধীনতার সঙ্গেই বিশ্বাসঘাতকতা”, “বড় ভাই তোমাকে পাহারা দিচ্ছে” এবং “ওবামা তোমার মেইল পড়ছে” এ সমস্ত লেখা ব্যানার ওড়াচ্ছিলেন অনেকেই।
