চাটখিল পৌর মেয়র নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিত একমাত্র প্রার্থী নাছির

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:১৫
আসন্ন চাটখিল পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দেয়। দ্বিধা-দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগ গত শনিবার বিকালে এক জরুরি সভা করে। সভায় চাটখিলে মেয়র পদে সাবেক পৌর চেয়ারম্যান নাছির উদ্দিন ভুঁইয়াকে দলীয় সমর্থিত প্রার্থী বলে সিদ্ধান্ত গ্রহণ করে। রবিবার বিকালে মেয়র পদ প্রার্থী নাছির উদ্দিন ভুঁইয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান এবং জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম স্বাক্ষরিত চিঠি সাংবাদিকদের মাঝে বিতরণ করেন। সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন ভুঁইয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে তার পক্ষে কাজ করার জন্য দলের সকল নেতা কর্মীর প্রতি অনুরোধ জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা চাটখিল উপজেলা চেয়ারম্যান হাছান আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, আবুল কালাম আযাদ, নাজমুল হুদা সাকিল প্রমুখ।