দেশের এক মাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানকার প্রায় সব ছাত্রই হলে থাকে। প্রতিটি হলে সেলুন থাকলেও নানা কারণে ছাত্ররা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সপ্তাহের বেশিরভাগ দিনই সেলুন বন্ধ থাকে। ফলে ছাত্রদের এ সেবা পেতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, গেরুয়া বা ইসলামনগর এলাকায় যেতে হয়। অন্যদিকে সেলুন বন্ধ থাকার অন্যতম কারণ হিসেবে জানা যায়, সপ্তাহের বেশিরভাগ সময়ই হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের বাসায় গিয়ে চুল কাটাতে হয়— ফলে হলের সেলুন বন্ধ থাকে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সমস্যার সমাধান চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাঈদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, আ.ফ.ম. কামালউদ্দিন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সভার, ঢাকা
