পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৯, ১৮:২০

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম শাহ পরান (৭)। সে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মোঃ ওসমান খন্দকারের ছেলে।

পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম মন্ডল জানান, শাহপরান দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে খুঁজতে গিয়ে ওই পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। 

আরও পড়ুন: মাটি নেই ব্রিজের গোড়ায়, সড়কের বেহাল অবস্থা

তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার (এম.ও) ফারুকুল ইসলাম মৃত বলে ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু