ডাক্তার সংকটের কারণে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখছেন ফার্মাসিস্ট আব্দুর রাজ্জাক। ডাক্তার সংকটের এ সুযোগে ফার্মাসিস্ট আব্দুর রাজ্জাক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে ম্যানেজ করে নিম্নমানের ওষুধ কোম্পানির কাছ থেকে মাসোয়ারা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও আউটডোরে রোগী দেখে পেসক্রিপশন করছেন। এর ফলে অনেক সময় রোগীর সঠিক রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিত্সা প্রদানে রোগীর জীবননাশের আশংকাও করছেন অনেকে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. মোস্তফা মঈন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৩ জন। তাই ডাক্তার সংকটের কারণেই রোগীদের চিকিত্সা সেবা প্রদান করতেই আব্দুর রাজ্জাককে মাঝে মধ্যে জরুরি বিভাগের রোগী দেখার দায়িত্ব দেয়া হয়।
