পিরোজপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩২
রবিবার রাতে পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠীতে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান নিহত হয়েছে। এ ঘটনায় বশির নামে অপর একজন আহত হয়েছে। রাত ৯টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে মতির হাত-পা কেটে ফেলা হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। নিহত মতিউর রহমান খান পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে ওদনকাঠী গ্রামের আব্দুল গনি খানের ছেলে।