নিখোঁজ হওয়ার এক সপ্তাহেও সন্ধান মেলেনি বোদা উপজেলার কাজিমউদ্দীন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো. রাসেলের (১৪)। রাসেলের পিতা নুর ইসলাম জানান, সে ২ জুন টুনিরহাট বাজারে মোবাইলের ব্যাটারি আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি। তার বাড়ি উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা গ্রামে। এ ঘটনায় নুর ইসলাম গত শুক্রবার বোদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
