লেখা মুহাম্মদ সাইজু
আঁকা সুমন আহমেদ
সাধুবাবা, গরম থেকে বাঁচার উপায় বাতলান।
আমি সাধুবাবা নই! গরম থাইকা বাঁচতে পরনের সমস্ত জামা-কাপড় খুইলা এই বেশ ধরছি!
আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা জনাব কেরামত...
ওই মিয়া উপস্থাপক আপনি আমার নামের আগে ‘হিরো’ লাগান নাই কেন?
গত এক বছরে আপনার কোনো সিনেমা মুক্তি পায় নাই। দুইটা নাটক করছেন। আফনারে অভিনেতা না কইয়া কইবডা কী!
আমারে বললি তোর বিসিএসের প্রিলিমিনারি ভালো হয় নাই, আর বেলারে বললি টিকে যাবি, কাহিনিডা কী?
তাতে কী লাভ হলো? তুই ক্যাডার না হলে তো বেলার সাথে তোর সম্পর্ক টিকবে না!
বেলারে সত্যটা বললে আজই ব্রেকআপ করে দিত! রেজাল্টের অপেক্ষায় মেয়াদ কিছুদিন বাড়ানো গেল আর কী!
দেখি, এর মধ্যে দ্বিতীয় কোনো বেলাকে জোটাতে পারি কি না! তাহলে ক্যাডার না হওয়ার কষ্ট বেলাকে ছ্যাঁকা দিয়ে ঘোচাব!
