লেখা ইকবাল খন্দকার
আঁকা রবিউল ইসলাম সুমন
—কী গরম পড়ছে দেখছেন?
—না, দেখি নাই। চশমা আনি নাই তো। আমি আবার চশমা ছাড়া কিছু দেখি না।
—কী করি বলেন তো! গরমের চোটে তো জামা-কাপড় শুকনা থাকতেছে না।
—জামা কাপড় শুকনা থাকতেছে না, তার মানে কি জামা-কাপড় মোটা হইয়া যাইতাছে?
—মাথায় বরফ দিয়েন। গরম কমব।
—কিন্তু আমার টাক মাথায় তো বরফ থাকে না। পিছলায়া পইড়া যায়।
—শীতকালে আমরা গরম কাপড় পরি। গরমে কি তাইলে শীতের কাপড় পরমু?
—পরতে পারেন। তবে আপাতত ভাবিরে ফোন কইরা কন কম্বলটা বাইর করতে।
—গরমে মানুষ শরবত খায়। আর আপনে?
—আমি শরবত খাই না। পান করি।
—গরম কবে নাগাদ কমতে পারে?
—আগামী পৌষমাস নাগাদ।
