পরীক্ষণ বিদ্যালয়, পঞ্চগড়

আপডেট : ১৮ জুন ২০১৩, ১৮:১৯
মো. আব্দুর রহমান ইলিয়াস, চতুর্থ শ্রেণি আমার প্রিয় স্কুলটির নাম পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই, পঞ্চগড় বিদ্যালয়টি পঞ্চগড়-বাংলাবন্ধা হাইওয়ে রোর্ড ঘেষে চারমাইল নামক স্থানে এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ২০০৮ সালে স্থাপিত। আমি ওই বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে পড়াশুনা করছি। আমি এখন ক্লাস ফোরে। বিদ্যালয়ে মোট ৫জন শিক্ষক রয়েছেন। আমার প্রিয় বিদ্যালয়ে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ১শ ২জন। এই প্রতিষ্ঠানটি পিটিআই পঞ্চগড়ের সুপারেনটেনডেন্ট জনাব ওমর আলী পরিচালনা করছেন। তিনি খুবই ভালো মানুষ। প্রতিদিন তিনি প্রতিষ্ঠানটি দেখাশুনা করেন এবং আমাদের খুবই আদর করেন। বিশাল জায়গা জুড়ে পিটিআই, পঞ্চগড়ের পরীক্ষণ বিদ্যালয়টির পুরো আঙ্গিনা সবুজ শ্যামলে ঘেরা। বিদ্যালয়ের পাশে পিটিআই’র ভেতরে প্রবেশ পথেই একটি সুন্দর বাগান রয়েছে। স্কুলের পূর্ব পাশে আমাদের খেলার মাঠ। আমরা প্রতিদিন টিফিনের সময় এই মাঠে বন্ধুরা মিলে খেলাধুলা করি। আমার স্কুলের প্রিয় শিক্ষক মো: আহসান হাবীব আমাদের সমাজ বই পড়ান। তিনি মাঝে মাঝে ক্লাসে আমাদের নিয়ে অভিনয়, আবৃত্তি অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে আমি খুবই মজা পাই। আমি এই স্কুলে পড়াশুনার পাশাপাশি পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারে নাটক করি। আমার নাটকের স্যার প্রভাষক মো: আব্দুর রহিম আমাকে রংপুর বিভাগীয় নাট্য উত্সবে নিয়ে গিয়েছিলেন। আমি ওই নাটকে সবচেয়ে ছোট শিশু শিল্পী হিসাবে পরিচিত হই। আমি বড় হয়ে ডাক্তার হব। আমার প্রিয় স্কুলের স্যার আমাকে খুবই আদর করেন। এই বিদ্যালয়ের আমার একজন প্রিয় বন্ধু রয়েছে। ওর নাম মুন্না, আমার প্রিয় স্যার আহসান হাবিব স্যার, আমার ভালো লাগে স্কুলের পরিবেশ। মজা লাগে ক্লাস। আনন্দ দেয় বন্ধুরা।