সংবাদ কণিকা

ছাত্রী হত্যার নিন্দায় মালালা

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:০৭
পাকিস্তানের কোয়েটায় শনিবার স্কুল বাসে জঙ্গিদের বোমা হামলায় ভারতের ১৪ ছাত্রী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন নারী শিক্ষা নিয়ে সরব মালালা ইউসুফজাই। সোমবার তিনি বলেন, পড়াশোনা করতে গিয়ে এসব ছাত্রীর মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। মালালা বলেন, মেয়েদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার জন্যই এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে, একজন নারী আত্মঘাতী দলের সদস্যই নারী হয়ে এই জঘন্য কাজ করেছে। সেদিনের ওই হামলায় ১৪ ছাত্রীসহ মোট ২৪ জন নিহত ও ৩৪ জন আহত হয়।-ইন্টারন্যাশ-নাল বিজনেস টাইমস