দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার শীর্ষ নািস নেতা লাসেলা সাতারির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার হাঙ্গেরিতে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকিউটররা জানান, গত এক বছর ধরে গৃহবন্দী থাকা ৯৮ বছর বয়সী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হাজার হাজার ইহুদিকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় হাঙ্গেরিতে সংঘটিত ঘটনায় সিমন উয়িজেনথাল সেন্টার প্রণীত তালিকায় ৯৮ বছর বয়সী লাসেলা সাতারির নাম রয়েছে। হাঙ্গেরিতে যুদ্ধাপরাধের ঘটনায় নািসদের নাম অনুসন্ধানকারী এ সংগঠন জানায়, সাতারি সেসময় হাঙ্গেরির পুলিশ বাহিনীর সিনিয়র কর্মকর্তা ছিলেন। তারা জানান, সাতারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রায় ১৫ হাজার ৭শ’ ইহুদিকে জোর করে ইউক্রেন ও নািস ডেথ ক্যাম্প অশউইেজ পাঠাতে সহযোগিতা করেন। ১৯৪৮ সালে চেকোস্লোভাকিয়ার একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়।
