সিউলের উত্তর কোরিয়া বিষয়ক শীর্ষ দূত যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:০৯
দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ং বিষয়ক শীর্ষ দূত যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মঙ্গলবার দেশ ছেড়েছেন। ওয়াশিংটনে তিনি জাপান ও মার্কিন দূতের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তরকোরিয়ার উচ্চ পর্যায়ে সরাসরি আলোচনার প্রস্তাবের দু’দিন পর তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ওয়াশিংটন থেকে চো তায়ি-ইয়ং চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে উত্তর কোরিয়ার প্রধান পরমাণু আলোচক কিম কায়ি-গোয়ামের সঙ্গে তার সাক্ষাত্ হতে পারে।