পুরানো ঢাকার বাংলাবাজারের প্যারীদাস রোডের একটি মসজিদের নিচে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইব্রাহিম ও আকবর নামে ২ জনের মৃত্যু হয়েছে। দু’জনেরই আনুমানিক বয়স ২৫/২৬ বছর। মঙ্গলবার বিকেল ৪টায় এই ঘটনা ঘটে। সুত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি বলেন, মসজিদের তৃতীয় তলায় নির্মাণ কাজ চলছে। নিচ থেকে ওই দু’জন উপরে বাঁশ উঠাচ্ছিলেন। এ সময় তাদের হাতে থাকা কাঁচাপাকা বাঁশ বিদ্যুতের তারে লাগলে তারা দু’জনই স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
