মেহের আফরোজ চুমকি কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:২১
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার থেকে ঢাকায় শুরু হয় ১০ম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের ৩ দিনব্যাপী সম্মেলন। এই সম্মেলনে নতুন মেয়াদের চেয়ারম্যান নির্বাচন করা হয়। এই সম্মেলনের সভাপতিত্ব করেন মেহের আফরোজ চুমকি। এর আগে গত ১৫ জুন থেকে শুরু হওয়া কমনওয়েলথভুক্ত দেশসমূহের নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পার্টনার ফোরামের মিটিং-এর সুপারিশ এবং নারী উদ্যোক্তা সহায়তা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশ এই সম্মেলনে উত্থাপন করা হবে। কমনওয়েলথ মহিলা মন্ত্রীবৃন্দ যে সমস্ত সুপারিশের সাথে ঐকমত্যে পৌঁছবেন তা আগামী তিন বছরে বাস্তবায়িত হবে। চেয়ারম্যান এই সমস্ত কার্যক্রম তদারকি করবেন।