বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ স্কাউটসের ১১তম নৌ রোভার মেট কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সোমবার মিরপুরস্থ বিএন কলেজ সংলগ্ন শহীদ মোয়াজ্জম হলে অনুষ্ঠিত হয়। সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর এম মকবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পরে নৌ স্কাউটসবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। কোর্সে নৌ অঞ্চলের অধীনে সকল জেলা নৌ স্কাউটস হতে সর্বমোট ৪০ জন অংশগ্রহণ করে।—আইএসপিআর
