‘আমার জেলা কুড়িগ্রাম’-এর মোড়ক উন্মোচন

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪২
কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, মাটি ও মানুষের তথ্য সমৃদ্ধ ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্র ‘আমার জেলা কুড়িগ্রাম’এর মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবে গত সোমবার দুপুরে সভাপতি শফি খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এবিএম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সনাক সভাপতি মোঃ শাহাবুদ্দিন, পিপি এ্যাড. আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নিলু, ইত্তেফাক কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহি স্বপন প্রমুখ।