বাগমারায় ঝুঁকিপূর্ণ ভবনে উপজেলার সাত অফিস

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৩
বাগমারা উপজেলা পরিষদের একটি ঝুঁকিপূর্ণ দ্বিতল ভবনে পরিসংখ্যান, হিসাবরক্ষণ, কৃষি, খাদ্য, মত্স্য, সমবায় ও অডিটোরিয়ামসহ সাতটি অফিসের কাজ চলছে। চল্লিশ বছরের পুরনো এ ভবনের আস্তরণ খসে প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন। ছাদ থেকে চুঁইয়ে পড়া পানিতে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইলপত্র। এ নিয়ে লেখালেখি হলেও কোন সমাধান হয়নি। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম ইয়াছিন আলী মাস্টার জানান, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।