বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজার ব্রিজ থেকে ধরে নিয়ে ক্ষুব্ধ জনতা সোমবার রাতে উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামের মৃত্যু আব্দুস সোবাহান জোমাদ্দারের পুত্র মহিউদ্দিন ডাকাতকে চক্ষু উত্পাটন করে দিয়েছে এবং রেন্ট-এ-কার এর মোটর সাইকেল চালক রামনা গ্রামের মোঃ নূরুল ইসলারের পুত্র মোঃ রিপনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। বামনা থানা পুলিশ রাত একটায় তাদেরকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল মঙ্গলবার মহিউদ্দিন ও রিপনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীরা জানান, মহিউদ্দিন দীর্ঘ ধরে এলাকায় ডাকাতি এবং নারী ধর্ষণ করে আসছে। সোমবার রাতে মহিউদ্দিন রেন্ট-এ-কার এর মোটর সাইকেল যোগে ডাকাতির উদ্দেশ্যে খোলপটুয়া বাজারে এসেছে সন্দেহে এলাকাবাসিরা গণপিটানি দিয়ে চক্ষু উত্পাটন করে দিয়েছে। বামনা থানা অফিসার ইনচাজ মোঃ মনিরুল ইসলাম চৌধুরী জানান যে, মহিউদ্দিনের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।
