অনুমোদন পেয়েছে টাইমস ইউনিভার্সিটি

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৫
টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে ফরিদপুর শহরে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ নতুন এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন, দক্ষিণাঞ্চলের ওই এলাকায় কোন বিশ্ববিদ্যালয় না থাকায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ছাত্রছাত্রীদের উচ্চ শিখ্ষা গ্রহনের সুযোগ ছিলো না। নতুন এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ অঞ্চলের ছেলেমেয়েরা স্বল্প খরছে উচ্চ শিক্ষার সুযোগ পাবে। টাইমস ইউনিভার্সিটির উদ্যোক্তরা শুধু ব্যবসার ভিত্তিতে নয় স্বল্প খরছে গুনগত মানের শিক্ষা প্রদানে উত্সাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, টাইমস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেন ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি। তিনি বলেন, স্বল্প খরছে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা প্রদানই তার উদ্দেশ্য। -প্রেসবিজ্ঞপ্তি।