কটিয়াদীতে সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৫
কিশোরগঞ্জের কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে মঙ্গলবার দুর্নীতি ও উেকাচ গ্রহণের অভিযোগে উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফের অপসারণের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে। এতে দলিল লেখক সমিতির সকল সদস্যসহ স্থানীয় জনতা মানববন্ধনে অংশ নেয়।