সীমান্তে বিএসএফ ও বিজিবির যৌথ টহল

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৫
দামুড়হুদা সীমান্তে চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ’র যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা নাগাদ দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলার থেকে ৭৮নং মেইন পিলার পর্যন্ত দেড় কিলোমিটার সীমান্ত জুড়ে যৌথ টহল দেয় বিজিবি-বিএসএফ। বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলম খানের নেতৃত্বে এ টহলে ৭ জন বিজিবি সদস্য অংশ নেন। অপরদিকে বিএসএফ’র গেঁদে কোম্পানী কমান্ডার এস আই রাজেন্দ প্রসাদের নের্তৃত্বে টহলে অংশ নেয় ৯ জন বিএসএফ সদস্য ।