একটা সময় পড়ালেখা শেষ করেই চাকরির সুযোগ ছিল। এখন অবশ্য চাকরি পাওয়া সহজ কোনো কাজ নয়। আর তাই ক্যারিয়ার গড়ার জন্য বিকল্প বিভিন্ন মাধ্যমের দিকে নজর দিতে শুরু করেছে মানুষ।
পড়ালেখার মূল উদ্দেশ্য জ্ঞানার্জন হলেও পড়ালেখা শেষ করে কাজের দক্ষতা অর্জন করা বা চাকরি পাওয়ার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। তবে সব বিষয়ে পড়ালেখা করে চাকরির সমান সুযোগ মেলে না। যেমন বিষয়ে এই সুযোগ বেশি রয়েছে, তার মধ্যে অন্যতম মেরিন ইঞ্জিনিয়ারিং। এই বিষয়ে পড়ালেখা করে এমন ক্যারিয়ার গড়ে তোলা যায়, যেখানে রয়েছে অর্থপ্রাপ্তির নিশ্চয়তার সাথে সাথে দেশ-বিদেশে ভ্রমণের সুবিধা।
সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ডের ৯০ শতাংশ পণ্যই পরিবাহিত হয় শিপিং ইন্ডাস্ট্রিতে। আর এর পরিবহন হচ্ছে জাহাজ। বছরে প্রায় ২০০ বিলিয়ন ইউএস ডলার আসে শিপিং খাত থেকে। সারাবিশ্বে প্রায় ৫ হাজার জাহাজ প্রতিদিন প্রায় ৬০০ কোটি টন পণ্য নিয়ে ১৫০টির বেশি দেশে পৌঁছে দেয়। ওয়ার্ল্ডক্লিক নিবন্ধিত প্রায় ১৩ লাখ সি ফেয়ারার্স সারাবিশ্বে শিপিংয়ে কর্মরত। এই বিশাল কর্মযজ্ঞে মূল বিন্দুর দখল করে রেখেছেন মেরিন ইঞ্জিনিয়াররা। এমন চাকরি পেতে হলে প্রয়োজন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা। ৯১২৫৫৯২, ০১৬৭৬৯০১৯৫৬ নম্বরে ফোন করে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
জাহাজের ইঞ্জিনিয়ারদেকে বলা হয় মেরিন ইঞ্জিনিয়ার। আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয় পড়ার সুযোগ করে দিতে মেরিন ইঞ্জিনিয়ার শাহ মমিনুল ইসলাম চৌধুরী বাংলাদেশে শাহ মেরিন বিজনেস ইন্সটিটিউট নামে প্রথম বেসরকারি মেরিন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। সরকার কর্তৃক অনুমোদিত, ব্রিটিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইন্সটিটিউট ২ বছর মেয়াদী মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে । এই ২ বছর মেয়াদী কোর্সের প্রথম এক বছর আমাদের দেশে এবং ২য় বছর সাউথ টাইনসাইড কলেজ ইংল্যান্ডে সম্পন্ন করতে হবে। পড়াশুনা শেষে সার্টিফিকেট প্রদান করবে ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ, যা একজন মার্চেন্ট মেরিনারের আন্তর্জাতিক জাহাজে চাকরির সুযোগ করে দেবে। আমাদের দেশের একজন মেরিনার ব্রটিশ সার্টিফিকেট পেতে পারে শুধুমাত্র শাহ মেরিন বিজনেস ইনস্টিউট থেকে। আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে সাধারণ পড়ালেখা শেষে চাকরির নিশ্চয়তা নেই, সেখানে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় রয়েছে চাকরির অবারিত সুযোগ। এই পেশায় একদিকে রয়েছে রোমাঞ্চের হাতছানি, অন্যদিকে রয়েছে বিপুল অর্থ আয়ের সুযোগ। জাহাজের চাকরিতে প্রাথমিক দিকেই বেতন হতে পারে ১ থেকে দেড় লক্ষ টাকা। এ ছাড়া আপনার যাবতীয় খরচ বহন করবে জাহাজ মালিক কর্তৃপক্ষ। শাহ মেরিনের এ বছরে ২ বছর মেয়াদী এইচএনডি ইন বিজনেজ ম্যানেজমেন্ট কোর্সও চালু হয়েছে।
যোগাযোগ :আদর্শ ছায়া নীড় হাউজিং সোসাইটি, বাড়ী-১, রিং রোড, শ্যামলী, ঢাকা।
