ভোটে প্রমাণিত হয় ইরানি জনগণ বিরোধ চায় না :ওবামা

আপডেট : ১৯ জুন ২০১৩, ২০:৪৩
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাত্কারে বলেছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলে প্রতীয়মান হয়েছে যে, দেশের জনগণ বহির্বিশ্বের সঙ্গে বিরোধ চায় না। তবে তিনি তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার বিষয়টি আপাতত নাকচ করে দেন। পিবিএস টেলিভিশনের ‘চার্লি রোজ’ শোতে ওবামা বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি এতে দেখা যাচ্ছে ইরানের জনগণ ভিন্ন দিকে সরে আসতে চান।’ মধ্যপন্থী ধর্মীয় ব্যক্তিত্ব হাসান রুহানির নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওবামা বলেন, ‘ইরানের জনগণ কট্টরপন্থী এবং যেসব ধর্মীয় নেতা কোনো বিষয়ে কোনো সময় কোনো বিষয়েই আপোষ না করার কথা বলছিলেন, তাদের প্রত্যাখ্যান করেছে।’