পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪

আপডেট : ১৯ জুন ২০১৩, ২০:৪৫
পাকিস্তানে একটি শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৩৪ জনে দাঁড়িয়েছে। গতরাতে হামলায় আহত ৭ জন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। পুলিশ কর্মকর্তা তাহির আইয়ুব এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরো ৭ জন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে।’