বান্দরবানের থানছিতে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি এবং বর্ষায় পর্যটন স্পটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানছি উপজেলার দুর্গম পর্যটন স্পটগুলোতে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা আইন-শৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে থানছি ইউএনও শেখ সালেহ আহম্দ জানান, বর্ষায় দুর্ঘটনায় পর্যটকদের প্রাণ রক্ষায় নিরাপত্তার স্বার্থে দুর্গম রেমাক্রী, বড়পাথর, নাপাকুম জলপ্রপাত নদীপথে উজানী পর্যটন স্পটগুলোতে ১৯ জুন থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে রেমাক্রী খাল, বড়পাথর, নাপাকুম জলপ্রপাত, নাইক্ষ্যং ঝর্ণা, বাদুরগুহাসহ অসংখ্য পর্যটন স্পট ভ্রমণ করতে পারবে না। প্রসঙ্গ:গত ৯ জুন বান্দরবানের থানছি উপজেলার নাপাকুম জলপ্রপাতে পা পিছলে পড়ে পানিতে ডুবে চিকিত্সক পর্যটক শিমুলের মৃত্যু হয়।
