দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের আলোচিত স্কুল ছাত্র সজিব (১৭) অপহরণ মামলায় জেলা যুবদলের আহ্বায়ক ও দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, টাইগারসহ ৫ জনের ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা দায়রা জর্জ আদালত-১ এর বিজ্ঞ বিচারক আব্দুর রহমান গত মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০০৩ সালে ১ নভেম্বর রাতে একদল দুষ্কৃতকারীরা দর্শনা পরানপুর গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে মজিবর রহমানের বাড়িতে ডাকাতিপূর্বক তার পুত্র সজিবকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ খোঁজাখুঁজি করে সপ্তাহ খানেক পর তাকে দামুড়হুদার সুলতানপুর গ্রামের একটি আখক্ষেত থেকে উদ্ধার করে।
