রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দশম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় পুলিশ স্কুলের ধর্মীয় শিক্ষক খন্দকার মনির আযম মুন্নুকে মঙ্গলবার আদালতে প্রেরণ করে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে কারিগরি শাখার দশম শ্রেণীর রসায়ন পরীক্ষায় বই খুলে নকল করার দায়ে রবিবার বিকালে ছাত্র রনি মোল্যাকে খণ্ডকালীন শিক্ষক নজরুল ইসলামের নির্দেশে স্কুলের ধর্মীয় শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মনির আযম মুন্নু মারপিট করে।
