ফুলপুর উপজেলার তারাকান্দা থানার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি গ্রামে মঙ্গলবার রাতে আব্দুল কাদির জিলানী (৪৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ঐ রাত ১১টার দিকে জিলানী প্রচণ্ড গরম সইতে না পেরে ঘরের বাইরে বাতাস পোহাচ্ছিল। পরে সে নিখোঁজ হয়। ভোরে বাড়ির অদূরে রাংসা নদীর পাড়ে তার গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ লাশ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের কোন ক্লু জানতে পারেনি পুলিশ। তবে নিহতের ভাই মিজান জানায়, পাশের বাড়ির জনৈক ব্যক্তির সাথে তাদের জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা চলে আসছিল। লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
