অস্ত্রসহ শিবিরের পাঁচ ক্যাডার গ্রেফতার পুলিশসহ আহত ৪

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:৩২
সাতকানিয়ায় উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ শিবিরের ৫ ক্যাডারকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ২টার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও শিবির ক্যাডারদের মধ্যে ৪৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের এসআই কাজী শফিকুল ইসলাম, কনস্টেবল বেলায়েত হোসেন, আবদুল মান্নান ও শিবির ক্যাডার মো. ইকবাল আহত হয়। গুরুতর আহত শিবির ক্যাডার ইকবালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তারকৃত শিবির ক্যাডাররা হলো মো. ইকবাল আলী (৩২) পিতা-আবুল মোমেন, নাসির উদ্দিন (৪৫) পিতা-আমির হোসেন, ছগির আহমদ (২৩) পিতা-সোলতান আহমদ, মো. আরিফ (২২) পিতা-জফুরুল ইসলাম ও আবু সুফিয়ান (২২) পিতা-মোস্তফিজুর রহমান। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত শিবির ক্যাডাররা দীর্ঘদিন ধরে এওচিয়া এলাকায় ত্রাস চালিয়ে আসছে। গহীন অরণ্যের মধ্যে তারা সংঘবদ্ধভাবে অবস্থান করতো এবং বিভিন্ন সময় নানা অপকর্ম চালিয়ে আসছিল।