ভ্রাম্যমাণ আদালতের লোকজন দেখে দাউদকান্দি গৌরীপুর বাজারের অসাধু ব্যবসায়ীরা আম, কাঁঠাল ফেলে পালিয়ে গেছে। গত মঙ্গলবার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন কলা ও আম, কাঁঠালসহ বিভিন্ন ফলের দোকানে তল্লাশি চালালে ফরমালিন বা পচনরোধক ওষুধ মিশানোর সাথে জড়িত ব্যবসায়ীরা ফল-ফলাদি ফেলেই পালিয়ে যায়। গৌরীপুর বাজারের ১৫টি হোটেলে পচা-বাসি খাবার ও পচা মিষ্টি পেয়ে হোটেল মালিকদেরকে তিনি জরিমানা করেন এবং ফরমালিনযুক্ত মাছ ব্যবসায়ীদেরকেও ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।
