দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দশ জেলায় ঢাকাগামী পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। মালিক পক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি মেনে নেয়ায় গতকাল বুধবার এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। সাতক্ষীরা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, দক্ষিণবঙ্গ দূরপাল্লা পরিবহন শ্রমিক সমিতির যশোর কার্যালয়ে মালিক-শ্রমিক বৈঠকে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে মালিকপক্ষ ঢাকা আপ-ডাউন ট্রিপপ্রতি ড্রাইভারদের ১৮০ টাকা, হেল্পার ৭৫ টাকা, সুপারভাইজার ৫০ টাকা, কলারম্যান ২০ টাকা ও ম্যানেজারদের দৈনিক ৩০ টাকা বৃদ্ধির প্রতিশ্রুতি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
