জামালপুর জেলার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম বেলাল (৪০)। তিনি পৌর এলাকার মৃত নওশেদ আলীর ছেলে।
জানা গেছে, শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বেলাল। এ সময় গঙ্গাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাক্ট্ররের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসার জন্য নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যান।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ, উপকূলীয় জেলেদের মাঝে হতাশা ও ক্ষোভ
বেলালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এমপি আলহাজ মোঃ ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র শেখ আব্দুল কাদের বেলালের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা প্রকাশ করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
ইত্তেফাক/নূহু
