জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি এক ব্রিটিশ সরকারি কর্মকর্তাকে বিয়ে করেছেন বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
টিউলিপ জানান, বিয়ে উপলক্ষে আগামী জুলাই মাসের শুরুতে পারিবারিক একটি অনুষ্ঠান হবে এবং তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেবেন।
টিউলিপের জন্ম লণ্ডনের মিচহ্যামে। তবে তার শৈশব কেটেছে বাংলাদেশ, ব্রুনাই, ভারত, সিঙ্গাপুর ও স্পেনে। তিনি ইংরেজি সাহিত্য নিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ডিগ্রি এবং কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার্স করেন। পলিটিক্স্, পলিসি অ্যান্ড গভর্নমেন্ট নিয়ে দ্বিতীয়বার মাস্টার্স করেন শিক্ষাজীবন শেষে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।
