অনার কিলিংয়ে জোরালো সমর্থন রয়েছে জর্ডানের কিশোর-কিশোরীদের

আপডেট : ২০ জুন ২০১৩, ২০:৪৫
সম্মান রক্ষার্থে নারীদের হত্যা বা অনার কিলিংয়ের প্রতি জর্ডানের কিশোর-কিশোরীদের জোরালো সমর্থন রয়েছে। সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয়, পরিবারের পক্ষ থেকে মান-সম্মান বাঁচাতে প্রয়োজনে এ হত্যাকাণ্ড চালানো অবৈধ কোন বিষয় নয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এ গবেষণা চালানো হয় । রাজধানী আম্মানে করা এই গবেষণার প্রাপ্ত ফলাফলে বলা হয়, জরিপে অংশ নেয়া অর্ধেকের মতো কিশোর এবং পাঁচজনের মধ্যে একজন কিশোরী মনে করে, অনার কিলিং হওয়া উচিত। তারা বিশ্বাস করে যে, তাদের বোন, কন্যা বা স্ত্রী ধর্ষণের কারণে অসম্মানিত হলে কিংবা এর মাধ্যমে গোটা পরিবার এক অসম্মানজনক অবস্থায় পৌঁছালে এক্ষেত্রে সম্মান বাঁচাতে হত্যা করা অবৈধ নয়। কেননা এ ছাড়া তাদের কাছে বিকল্প কোন পথ খোলা থাকে না। গবেষকরা ৮৫০জন ছাত্র-ছাত্রীর ওপর এ জরিপ চালান। এতে দেখা যায়, এই হত্যাকাণ্ডে বেশিরভাগ সমর্থন রয়েছে প্রাপ্তবয়স্ক কিশোরদের, যারা অপেক্ষাকৃত কম শিক্ষিত। বিষয়ক এক জার্নালে প্রকাশিত হয়।