বিনোদন ডেস্ক
বিশ্ব মা দিবস আজ। বিশেষ এই দিবস উপলক্ষে তারকারাও ‘মা’ প্রসঙ্গে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেছেন। বলিউড তারকা কারিনা কাপুর সম্প্রতি ভারতীয় এক রেডিওতে এসে মা হওয়ার পর নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন। কারিনা বলেন, ‘তৈমুর হওয়ার পর ডাক্তারকে আমি প্রথম প্রশ্নটি করেছিলাম তৈমুরকে কিভাবে সুরক্ষা করবো, কিভাবে তৈমুরকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখা যায়। কারণ বাচ্চাদের ঠিকমতো পরিচর্চা করাটা সহজ কিছু নয়। আর আমি চেয়েছিলাম তৈমুরের দেখাশোনাটা আমি নিজেই করবো। তাই ওকে ঠিক রাখতে আমি নিজেই অনেক বিষয়ে প্রস্তুত ছিলাম।’
নিজের ‘মা’ পরিচয়টা কতটা উপভোগ করেন কারিনা। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এটা অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। তৈমুর হওয়ার পর আমি নতুন একটি পরিচয় পাই। আর নিজের মা পরিচয়টা বেশি আনন্দের।’
২০১৬ সালে ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। জন্মের পর থেকে এই ছোট নবাব রীতিমতো তারকা হয়ে ওঠে বলিউডে।
ছেলে তৈমুরের সাথে মা কারিনা কপুর খান। অবসরে প্রায় ছেলেকে নিয়ে দেশে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যান তিনি
