জোকস

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১০
 প্রথম বন্ধু :বল তো, ভালোবাসার জন্ম কোথায়? দ্বিতীয় বন্ধু :সম্ভবত চীনে। কারণ, চীনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না!  দুই বন্ধুতে কথা হচ্ছে। ১ম বন্ধু :আচ্ছা, বিয়ের পর তোরা দুজন কি সুখে আছিস? ২য় বন্ধু :অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই। ১ম বন্ধু :বাহ্! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা? ২য় বন্ধু :ও যায় বুধবার, আর আমি শনিবার।  ফোন করেছে তার প্রেমিকা। শুরুতেই ধমক দিয়ে প্রেমিকা বলল, এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত? সর্দারজি :তোমাকে ফোন করেছিলাম তো! কিন্তু একটা মহিলা কণ্ঠ আমাকে বলল, ‘প্লিজ ট্রাই লেটার। তাই দেরি না করে লেটার আই মিন চিঠি লিখে ফেললাম!’  বিমানটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট অনুভব করলেন, তার মাথার পেছনে কেউ একজন পিস্তল ঠেকিয়েছে। কর্কশ গলায় পিস্তলধারী বলল, ‘চিত্কার করবে না। আমি যা বলছি তাই করো। সোজা আমেরিকার দিকে যাও।’ পাইলট :আমরা তো আমেরিকাতেই যাচ্ছি। পিস্তলধারী :জানি। গত দুবারও আমি আমেরিকার প্লেনেই উঠেছিলাম। হাইজ্যাকারদের জ্বালায় একবার যেতে হলো আফ্রিকা, আরেকবার আলাস্কা। তাই এবার নিজেই...