প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১২
গত ০৮/০৬/২০১৩ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘মানসম্পন্ন বীজের তীব্র সংকট, দিনাজপুরের চিনি গুঁড়া চালের উত্পাদন বিপর্যয়ের আশংকা’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক। তিনি বলেছেন, প্রকৃতপক্ষে ব্রি ধান-৩৪ জাতটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত। চিনি গুঁড়া স্থানীয় সুগন্ধি ধানের জাত। এ কথা সঠিক যে, এবার ব্রি ধান-৩৪ জাতের বীজ কম পাওয়া যায়। তবে ধানবীজ সংরক্ষণে কৃষকদের উদ্বুদ্ধ করায় ব্রি ধান-৩৪ জাতসহ অন্যান্য সুগন্ধি ধানের বীজ সংরক্ষিত হয়েছে। তাই এবারে সুগন্ধি ধানের আবাদ ব্যাহত হবে না।