বুধবার রাতে মোটর সাইকেলে সৈয়দপুর উপজেলা সদর থেকে কিশোরীগঞ্জ সদরে ফেরার পথে সৈয়দপুর-রংপুর প্রধান সড়কের চিকলী ব্রীজের কাছে নৈশকোচের ধাক্কায় দৈনিক সংবাদের কিশোরীগঞ্জ উপজেলা প্রতিনিধি এস.এস.এম বাসু মোহন্ত (৫২) ও তার বন্ধু মকবুল হোসেন বাবুল (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক নৈশ কোচের কোন হদিস পাওয়া না গেলেও হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে তারাগঞ্জ থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে বাসু মোহন্তের মরদেহ সমাধি করা হয়। ওদিকে একই সাথে নিহত হওয়া মকবুল হোসেনের নামাজে জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
