বজ্রপাতে শ্রীপুরের ফ্যাক্টরিতে আগুন

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১৩
শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের আর.জি.আর ফ্যাক্টরিতে বজ পাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় ওই ফ্যাক্টরির অভ্যন্তরে নামাজ পড়ার নির্ধারিত স্থানে বজ পাত হলে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ওই ফ্যাক্টরিতে কর্মরত প্রায় ২০ শ্রমিক আহত হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে ওই কারখানার শ্রমিক বিনা রানী ও সখির হাত আগুনে ঝলসে যায়। শ্রমিকরা জানান, অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির কুলিং সেকশনের একাধিক মেশিনের ক্ষয়ক্ষতি হয়। আহতদের শ্রীপুর ও মাওনার বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। শ্রমিকদের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কর্তৃপক্ষ পুরো ঘটনাকে অস্বীকার করেছে।