মা সবসময় কথায় কথায় আমাকে বলতেন, যখন মা হবি তখন বুঝবি। আমি মা হওয়ার পর সত্যি বুঝতে পেরেছি কেন মা আমাকে এই কথা বলতেন। মা হওয়ার পর প্রত্যেক মেয়ের মধ্যে পরিবর্তন ঘটে। বাস্তবতাও বুঝতে পারে। আজ মাকে প্রতিনিয়ত মিস করি। মা থাকলে হয়তো গাইড লাইনটা আরো ভালো পেতাম। অনেক সময় ভুল করেছি। মায়ের সঙ্গে রাগ করেছি। কিন্তু কখনোই ক্ষমা চাওয়া হয়নি। আজ মা বেঁচে থাকলে তাঁর কাছে সেই ভুলগুলোর ক্ষমা চেয়ে নিতাম। আমার আজকের এতটুকু আসার পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। মা সবসময় আমাকে সাহস দিতেন।
মা দিবস উপলক্ষে নিজের মা প্রসঙ্গে বললেন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা
